দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুতে একটি তেল স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা।
হুতিদের দাবি, চলতি সপ্তাহে সৌদি আরব তাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জবাবে এসব হামলা করা হয়েছে।
হুতিদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, প্রথম হামলায় ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। হামলাগুলো নির্ভুল ও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে দাবি করে বিবৃতিতে বলা হয়, এতে বড় ধরনের আগুন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দ্বিতীয় হামলায় খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হুতিদের দাবি, এসব হামলাও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল-জাজিরা
/অ